Menu
Your Cart

Warranty Policy

ওয়ারেন্টি সেবা গ্রহণের আগে জানুন

  1. UMBRELLA একটি রিটেইল ও অনলাইন আইটি ও ইলেকট্রনিক্স স্টোর। আমরা পণ্য প্রস্তুত করি না। ওয়ারেন্টি ক্লেইম করা হলে সংশ্লিষ্ট পণ্য আমাদের পক্ষ থেকে সরাসরি অফিসিয়াল ডিস্ট্রিবিউটর বা ব্র্যান্ড সার্ভিস সেন্টারে পাঠানো হয়।
    আমরা বাংলাদেশ কম্পিউটার সমিতি (BCS) ও ব্র্যান্ড অনুযায়ী ওয়ারেন্টি নীতিমালা অনুসরণ করি।

  2. ওয়ারেন্টি ক্লেইম করতে হলে অবশ্যই ক্রয় রশিদ / ইনভয়েস / অর্ডার আইডি দেখাতে হবে। প্রমাণ ছাড়া ওয়ারেন্টি গ্রহণযোগ্য নয়।

  3. পণ্য সরবরাহ, পার্টস ও স্টক অনুযায়ী ওয়ারেন্টি সম্পন্ন হওয়ার সময় ভিন্ন হতে পারে।

যেসব কারণে পণ্য ওয়ারেন্টির আওতায় আসবে না

  1. ক্রয়ের প্রমাণপত্র (Invoice / Bill / Receipt) না থাকলে

  2. পণ্য পুড়ে যাওয়া, ভেঙ্গে যাওয়া, বেঁকে যাওয়া, মরিচা পড়া, ফাঙ্গাস, লেয়ার কাটা, টেম্পারিং বা পানিতে ভেজা

  3. সিরিয়াল নাম্বার বা ওয়ারেন্টি স্টিকার নষ্ট বা মুছে গেলে

  4. ল্যাপটপ ব্যাটারি, চার্জার ও আনুষঙ্গিকের ওয়ারেন্টি সর্বোচ্চ ১ বছর (মূল পণ্যের সাথে গণ্য নয়)

  5. পণ্যের ভেতরের পার্টস পরিবর্তন বা সিরিয়াল নাম্বার মিল না থাকলে

  6. সিল, লক বা স্ক্রু খোলা থাকলে

  7. স্ক্রিনে অতিরিক্ত স্ক্র্যাচ, ফাটা বা দাগ থাকলে

  8. পোকামাকড়ের কারণে ক্ষতি হলে

  9. স্ক্রিনে আঘাতজনিত গোলাকার বা অর্ধচন্দ্র আকৃতির দাগ থাকলে

  10. তরল প্রবেশ বা তরলজনিত ক্ষতি হলে

  11. ভুল ব্যবহার বা অতিরিক্ত চাপ প্রয়োগে ক্ষতি হলে

  12. মনিটরের ক্ষেত্রে ৩টির কম Dead বা Stuck Pixel থাকলে ওয়ারেন্টি প্রযোজ্য নয়

  13. মনিটর বা গ্লাস পণ্যের ক্ষেত্রে বক্স ছাড়া ওয়ারেন্টি গ্রহণযোগ্য নয়

  14. যেসব পণ্যের সিরিয়াল কেবল বক্সে থাকে (হেডফোন, স্মার্টওয়াচ, কেবল, ইয়ারফোন ইত্যাদি) সেক্ষেত্রে বক্স অবশ্যই লাগবে

  15. অননুমোদিত সার্ভিস সেন্টারে খোলা বা রিপেয়ার করলে ওয়ারেন্টি বাতিল হবে

Sales Return Policy

  1. কোনো পণ্য সরবরাহ সম্ভব না হলে গ্রাহককে বিকল্প পণ্য বা রিফান্ড দেওয়া হবে।

  2. রিফান্ড সম্পূর্ণ বা আংশিক হতে পারে, পণ্যের ব্যবহার ও সরবরাহকারীর নীতিমালার উপর ভিত্তি করে।

  3. বিকল্প পণ্য নিলে প্রযোজ্য ক্ষেত্রে মূল্য সমন্বয় (Adjustment) প্রযোজ্য হবে।

Lifetime Warranty Policy

লাইফটাইম ওয়ারেন্টি মানে — যতদিন পর্যন্ত পণ্যটি বাজারে চালু (In Market) থাকবে, ততদিন ওয়ারেন্টি কার্যকর থাকবে।
যদি পণ্যটি EOL (End of Life) হয়ে যায় বা উৎপাদন বন্ধ হয়, তাহলে লাইফটাইম ওয়ারেন্টি প্রযোজ্য হবে না।
নতুন মডেল বা ভার্সন পুরোনো মডেলের ওয়ারেন্টি রিপ্লেসমেন্ট হিসেবে গণ্য হবে না।